1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

পটুয়াখালীতে কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে মাঠে বিএনপি–দৈনিক বরিশাল বুলেটিন।

সাথী আক্তার গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

 

কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে মাঠে বিএনপি

সাথী আক্তার, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে কেন্দ্রীয় সিদ্ধান্তকে কার্যত অগ্রাহ্য করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। কেন্দ্র থেকে জোট মনোনীত প্রার্থী নুরুল হক নুরের পক্ষে কাজের নির্দেশ দেয়া হলেও তৃণমূল বিএনপি তা মানতে নারাজ। বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে জোট প্রার্থী, ডাকসু’র সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশ দেন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, তারা স্বতন্ত্র প্রার্থী হাসানের পক্ষেই মাঠে থাকবেন। স্থানীয় বিএনপি জোট প্রার্থীর পক্ষে সক্রিয় না হওয়ায় গত ৭ই জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন ভিপি নুর, এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দলীয় সূত্র জানায়, এ আসনে বিএনপি’র শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তবে তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি জোট শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সমর্থন দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ২৯শে ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন হাসান। এর পরদিন ৩০শে ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

এরপর একাধিক দফা নির্বাচনী মাঠ থেকে তাকে সরানোর চেষ্টা করা হলেও তিনি অনড় থাকেন। পরিস্থিতি সামাল দিতে গত ১১ই জানুয়ারি গলাচিপা ও ১২ই জানুয়ারি দশমিনা উপজেলা বিএনপি কার্যালয়ে বিশেষ দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এডভোকেট মজিবর রহমান টোটনসহ শীর্ষ নেতারা। সভা শেষে সাংবাদিকদের বিলকিস জাহান শিরিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে হবে এবং জোট প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে, এই নির্দেশ দেয়া হয়েছে। তবে গলাচিপা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ. সত্তার হাওলাদার বলেন, হাসান মামুন তৃণমূল নেতাকর্মীদের সম্মতিতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যত বড় চাপই আসুক, আমরা তার সঙ্গেই নির্বাচনী মাঠে থাকবো। দশমিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিকদার বলেন, দশমিনা ও গলাচিপার বিএনপি এবং অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে হাসানের পক্ষে রয়েছে। সব বাধা উপেক্ষা করে আমরা তাকেই বিজয়ী করবো। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান বলেন, গত ৩৭ বছর ধরে দশমিনা-গলাচিপার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। তৃণমূলের মতামতের ভিত্তিতেই নির্বাচনে অংশ নিয়েছি। বিএনপি’র নেতাকর্মীরা এই নির্বাচনে বিজয় নিয়েই ঘরে ফিরবে। তিনি আরও বলেন, ২৭শে ডিসেম্বর আমি বিএনপি’র নির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করেছি। এরপর ২৯শে ডিসেম্বর মনোনয়ন দাখিল করেছি। সুতরাং আমাকে বহিষ্কারের দাবি রাজনৈতিক প্রচারণা ছাড়া কিছু নয়।

 

বিএনপির মনোনয়ন কমিটির উচিৎ মাঠ পর্যয়ে যাচাই-বাছাই করে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া কারণ অনেক সময় দেখা যায় দলে পরিক্ষিত ও জনপ্রিয় নেতা কে বাদ দিয়ে জোটের কোনো একজন কে মনোনয়ন দেই এক্ষেত্রে দলের সমর্থক কর্মীদের মেনে নিতে ভীষণ কষ্ট হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট