1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।। ইজারা বঞ্চিত গলাচিপা টু হরিদেবপুর খেয়া ঘাট: রাজস্ব বঞ্চিত সরকার ঝালকাঠিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। ​রাজনীতি ও সাংবাদিকতায় সততার দৃষ্টান্ত এডভোকেট মিজানুর রহমান মুবিন পটুয়াখালীর গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ কোরবানির মাংস পৌঁছাল বরিশালের ৬০০ মানতা ও অসহায় পরিবারের ঘরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচে ৫-১ গোলে ‘লিজেন্ড অফ দপদপিয়া’ চ্যাম্পিয়ন

শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।।

মোহাম্মদ রুমী শরীফ
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু।।
বিশেষ প্রতিনিধি।।
কুয়াকাটা, পটুয়াখালী: শরীয়তপুর থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাশাপুর গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কুয়াকাটার মেইন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবন পর্যটন স্পটের দিকে যাওয়ার সময় হঠাৎ এক নারী রাস্তা পারাপার করছিলেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।


দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঈদের ছুটিতে আনন্দ ভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়েও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জিসানের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট