1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে পরিবেশ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

 

  • তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে পরিবেশ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

সাইফুল ইসলামঃ    ঝালকাঠিতে তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপন উপলক্ষে মাটি,পানি,বায়ু ও শব্দ দূষণ,সিঙ্গেল ইউজ প্লাস্টিক,বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২শে অক্টোবর) সকাল ১১ টায় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার, অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাবা আনজুমান নিসা,বিশেষ অতিথি ছিলেন ইয়ুথনেট গ্লোবাল-এর সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান শুভ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে।ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন সম্ভব।
সভায় বক্তারা তাঁদের বক্তব্যে মাটি, পানি ও শব্দ দূষণ রোধ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উপস্থিত থেকে কার্যক্রমে সহায়তা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট