1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৬৫ বার পড়া হয়েছে

 

গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে
‎
সাথী আক্তার, বিশেষ
‎প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী
‎
‎পটুয়াখালীর গলাচিপা পৌরসভা শহরের প্রাণ ফেরাতে খাল রক্ষার্থে এ পর্যন্ত একাধিক বার অবমুক্ত করার লক্ষ্যে অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান করা হলেও কোন সমাধান হয়নি। আবারও খাল অবমুক্ত করতে অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চালাতে সোমবার দুপুর থেকে পৌর শহরের খেয়াঘাট থেকে শুরু হয়ে কলেজ পাড়া পর্যন্ত খালটির অবৈধ্যস্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে। খালের দুই পাড়ের সকল অবৈধ্যস্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক।
‎ঠিকাদার সূত্র জানায়, জনস্বার্থে সেচ ব্যবস্থা চালু করার লক্ষে গলাচিপা পৌর এলাকার গলাচিপা থেকে উলানিয়ার ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃ খনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতিমধ্যে খালটির গলাচিপা পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় দুই কপাটের স্লুইসগেটের কাজও চলমান রয়েছে। এ খালটির দুই পাড়ে অসংখ্য মানুষ অবৈধ্যস্থাপনা করে বসবাস করে আসছেন। খালটি ৮ কিলোমিটার দীর্ঘ হলেও আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত অবৈধ্যস্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানাযায়।
‎আপনারা জানেন পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশে আমি উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ খালটিতে যে অবৈধ্যস্থাপনা রয়েছে এতে সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে। উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক এ কথা বলেন।
‎

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট