1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান — কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান — কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুয়াকাটা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার পর্যটন নগরী কুয়াকাটা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। তিনি তার বক্তব্যে বলেন, দলকে শক্তিশালী করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের সর্বদা সক্রিয় থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান। তিনি বলেন, কুয়াকাটা পৌর বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে গতিশীল করতে এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনা, মতামত বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট