
গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে
সাথী আক্তার, বিশেষ
প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা শহরের প্রাণ ফেরাতে খাল রক্ষার্থে এ পর্যন্ত একাধিক বার অবমুক্ত করার লক্ষ্যে অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান করা হলেও কোন সমাধান হয়নি। আবারও খাল অবমুক্ত করতে অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চালাতে সোমবার দুপুর থেকে পৌর শহরের খেয়াঘাট থেকে শুরু হয়ে কলেজ পাড়া পর্যন্ত খালটির অবৈধ্যস্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে। খালের দুই পাড়ের সকল অবৈধ্যস্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক।
ঠিকাদার সূত্র জানায়, জনস্বার্থে সেচ ব্যবস্থা চালু করার লক্ষে গলাচিপা পৌর এলাকার গলাচিপা থেকে উলানিয়ার ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃ খনন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। ইতিমধ্যে খালটির গলাচিপা পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় দুই কপাটের স্লুইসগেটের কাজও চলমান রয়েছে। এ খালটির দুই পাড়ে অসংখ্য মানুষ অবৈধ্যস্থাপনা করে বসবাস করে আসছেন। খালটি ৮ কিলোমিটার দীর্ঘ হলেও আপাতত পৌর এলাকার সরকারি কলেজ পর্যন্ত অবৈধ্যস্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানাযায়।
আপনারা জানেন পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের নির্দেশে আমি উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এ খালটিতে যে অবৈধ্যস্থাপনা রয়েছে এতে সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে। উচ্ছেদ অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাজন বসাক এ কথা বলেন।