1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ

মো খলিলুর রহমান জেলা প্রতিনিধি ঝালকাঠি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে ঝালকাঠি জেলার ৯টি ওয়ার্ডে ৩০টি দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংযোগ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঘরে পৌঁছে দেওয়া হয় ইফতারের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আয়োজকরা জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এর এক সপ্তাহ আগে ফাউন্ডেশনের ভলান্টিয়াররা জেলার বিভিন্ন ওয়ার্ড ঘুরে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবার চিহ্নিত করেন। যাচাই-বাছাই শেষে ৩০টি পরিবার নির্বাচন করে তাদের হাতে ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রী পেয়ে শাহজাহান (৬০) বলেন, “রমজানে কাজকর্ম কম থাকে। এই সহায়তা পেয়ে খুব উপকার হলো।”

ময়না (৬৭) বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাই। এমন সাহায্য আমাদের জন্য অনেক বড় পাওয়া।”

রুমি (৬৯) বলেন, “রমজানের মাসে কেউ পাশে দাঁড়ালে মনে সাহস পাই। আল্লাহ তাদের মঙ্গল করুন।”

সংযোগ ফাউন্ডেশনের আয়োজকরা বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা সামান্য সামর্থ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট