1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

কলাপাড়া প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

কলাপাড়া প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকার সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মহোদয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে কয়েকটি অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়। এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও সরকারি সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি নজরে আসার পর প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানকালে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে কেউ যেন সরকারি জমি দখল করতে না পারে সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট