1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’

‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর,

সাথী আক্তার, বিশেষ প্রতিনিধি,

গলাচিপা, পটুয়াখালী

‎পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে যেহেতু আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, আজকে বন্ধের দিনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আপনারা যে সেক্রিফাইস করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন-সেই ত্যাগের মূল্যায়নের জন্যই আপনাদের প্রতি সম্মানের জায়গা থেকেই খুব অল্প সময়ের জন্য গলাচিপা এসেছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়তো সকলের সাথে দেখা করা সম্ভব হবেনা।’ আমি একটু গুছিয়ে উঠলেই আমাকে কাছে পাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন।
‎‘আপনাদের ভোটের কারণেই এমপি হয়ে তারেক রহমানের মন্ত্রী সভায় দুটো গুরুত্বপূূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি এখানে নেতা হতে আসি নাই, আপনাদের জন্য কিছু করার আগ্রহ থেকে ও উদ্দেশ্য থেকে নির্বাচন করেছি। এ পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন। বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই।
‎পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন মাঠে শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আবু নাঈম ও এনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী প্রমুখ।
‎নুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই সিরিয়াস। বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে সমস্ত ট্রেডিশন দেখেছেন, সচিবরা এবং সিনিয়র অফিসার এমপি মন্ত্রীরা অফিসে যান ১০-১১টায়। প্রধানমন্ত্রী সেই রেওয়াজ ভেঙ্গে বাংলাদেশের একটা নতুন ইতিহাস গড়েছেন। প্রধানমন্ত্রী ৯টার পূর্বেই তাঁর অফিসে চলে গেছেন। এটি কিংবা একদিনের লোক দেখানোর জন্য কিংবা মিডিয়ায় নিউজ হওয়ার জন্য নয়। প্রত্যেক দিন তিনি সকাল ৯টার পূর্বে সচিবালয় বা তাঁর প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যাচ্ছেন। দিনের শুরুটা দেখলেই বুঝা যায় দিনটি কেমন যাবে। তেমনি সরকারের শুরুটা দেখেই বুঝা যায় সরকারের কর্মকান্ড কেমন হবে। আমরা যদি সকাল সকাল অফিসিয়াল কার্যক্রম শুরু করি, সরকারি অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা, তাহলে একদিকে মানুষ সহজেই তার সমস্যার সমাধান পাবে এবং জনপ্রশাসন কিংবা অফিস-আদালতে মানুষ হয়রানিমুক্ত সেবা পাবে। ’
‎তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি সেটি পূরণে ইনশাআল্লাহ কাজ করবো। কোন মানুষ যেন রাজনৈতিক ভাবে হয়রানির শিকার না হয় সেই পরিবেশ আমরা নিশ্চিৎ করবো। কোন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা, অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে আমরা উপজেলা প্রশাসনকে, থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। অনেকে এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি-ঘর জ্বলতো, অনেকের দোকানপাট ভাংচুর হতো, অনেকের হসপিটালে থাকা লাগতো। আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে পরিবেশ আগে যা ছিলো তার চেয়ে ভালো হতে শুরু করেছে। আগামীতে আরো ভালো হবে।’
‎এর আগে বিকেল ৪টায় গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মো. নুরুল হককে বরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি এখন নির্বাচিত হয়েছি তাই সকলের জন্যই আমাকে কাজ করতে হবে। শিশুদের ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে কীভাবে খেতে হয়। শিক্ষার্থীদের শেখানো হয়। আমাদের দেশে শিক্ষা ব্যবহারে নানামুখী সঙ্কট আছে। অবকাঠোমগত থেকে শুরু করে জনবল একটা বড় সমস্যা। চরকাজল চরবিশ্বাসে দুই-তিনজনের বেশি শিক্ষক নাই। এই সরকারের প্রথম মিটিংএ আনন্দময় শিক্ষা এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট