1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
০৫ নং সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ইউসুফ হাওলাদার । ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহত ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান — কুয়াকাটা পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎আগামীতে তরমুজ চাষীদের চরের জন্য কোন টাকা দিতে হবেনা, নিজেদের পকেট থেকে সরকারকে রাজস্ব পরিশোধ করবো-জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম ‎ কসবায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি মুশফিকুর রহমানের মতবিনিময় সভা; দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়ার ঘোষণা ‎ ‎ গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ

গলাচিপায় যথাযথ মর্যাদায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহিদ দিবসে পুষ্প অর্পণ

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

গলাচিপায় যথাযথ মর্যাদায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহিদ দিবসে পুষ্প অর্পণ

সাথী আক্তার, বিশেষ
‎প্রতিনিধিঃ গলাচিপা, পটুয়াখালী,

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্য এবং ‎বিনম্র শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা চত্বরে নবনির্মিত শহীদ মিনারে নগ্ন পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করে শোকাবহ পরিবেশে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


‎গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম সহ গলাচিপা প্রেসক্লাব, গলাচিপা পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
‎এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা সহ দোয়া মোনাজাত করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট