
বিয়ে করা হলো না হাসানের, বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজ ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি
সাথী আক্তার,
বিশেষ প্রতিনিধি,
গলাচিপা,পটুয়াখালী,
পটুয়াখালীর গলাচিপায় নদীতে পড়ে নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হলো না হাসান (৩০) নামের এ যুবক। মেয়ে দেখা হলেও বিয়ে করা হলো না হাসানের। মেয়ে দেখে উপজেলার নিজ গ্রামের বাড়ি ফেরার পথে চর কাজল লঞ্চঘাটের পল্টুনের বালতি দিয়ে পানি তুলতে গিয়ে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যায় হাসান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার চর কাজল লঞ্চঘাটে। ঘটনার পর স্থানীয় মানুষ এবং পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবরির একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনায় অব্যাহত রেখেছে। তবে স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়ছেন উদ্ধার অভিযানের পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ে করার উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে উপজেলার চরকাজলে যান। তার সাথে ভগ্নিপতি ইলিয়াসসহ আরো পাঁচজন ছিলো। মেয়ে দেখে দুপুরের খাবার খেয়ে বিকেলে গলাচিপা ফেরার জন্য চরকাজল লঞ্চঘাট আসেন। লঞ্চঘাটের পল্টুনে টয়লেট আসলে বালতি দিয়ে পানি তুলতে গেলে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যায়। এসময় উপস্থিত স্থানীয়রা নদী থেকে হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রাখে। নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও বুড়াগৌরঙ্গ নদীর স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে উদ্ধাকর্মীরা জানায়। এদিকে হাসানকে উদ্ধারের জন্য আত্মীয় স্বজনরা তেতুলিয়া নদীর পাড়ে চরকাজল লঞ্চঘাট এলাকায় অবস্থান করছেন।
রাঙ্গাবালী নৌ পুলিশ এস আই রতন জানান, রাত নয়টার দিকে আমরা খবর পেয়ে নৌ টহল পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌছায়। রাত হওয়ায় উদ্ধার কাজে ব্যহত হলেও উদ্ধার অভিযান চলমান রাখা হয়েছে। সকালে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম সহ যৌথ ভাবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।
পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আমিনুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।তেতুলিয়া নদীর স্রোতের কারণে দুইবার উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে। এখন আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।