1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম।

সাথী আক্তার বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম


সাথী আক্তার বিশেষ প্রতিনিধি,

‎গলাচিপা, পটুয়াখালী
‎অধ্যাপক মু. শাহ আলম বলেন, ‘যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাহলে হিন্দু ভাইদের অবস্থান কী হবে? এই প্রশ্ন তুলে ভয় দেখানো হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশে সবাই সমান। আমি যেভাবে এখানে এসেছি, আমার মা-বোনেরা যেভাবে আছে হিন্দু মা-বোনদের সম্মান,সম্ভ্রম, নিরাপত্তা ও তাদের অধিকার আমাদের অধিকারের মতো সমান অধিকারের সাথে সংযুক্ত। ‘২০২৪ সালে অভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি কমেনি, দুর্নীতি কমেনি, দখলদারিত্ব কমেনি। এই চান্দবাজি দখলবাজি বন্ধ করার জন্য জামায়াত ইসলামীর দাড়িপাল্লা।’
‎সোমবার বিকেল ৩টায় গলাচিপা হেলিপ্যাড মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম তার নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, শহিদ পরিবারের সদস্য মিরাজ মাহমুদ প্রমুখ।
‎তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী অত্যন্ত ঠান্ডা মাথায় চলছে, আমি নির্বাচন কমিশনারকে বলবো, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে বলবো, ওসি সাহেবকে বলবো নিয়ম মানবেন। নিয়ম না মানার যদি কোন বিষয় হয়, ব্যত্তয় হয় তাহলে নিয়ম মানার ঝড় আমরা আর দেখব না। নিয়ম রক্ষার জন্য আমরা যে ঝড় তুলবো সেই ঝড়কে রুখবার জন্য কোন শক্তি কিন্তু কারো কাছে নেই।’
‎তিনি আরো বলেন, ’৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ বিজয়ী হয়েছিল। গলাচিপা-দশমিনায় ৭৩, ৯১, ৯৬, ২০০১, ২০০৮ সালে আওয়ামীলীগ থেকে নির্বাচিত হয়েছিল। আওয়ামীলীগের জন্য কারো জন্য আমরা জালিম হিসেবে আবির্ভূত হব না। জামায়াতে ইসলামী যদি নির্বাচিত হয়, কোন একজন নাগরিককে দলিত করবো না, মথিত করবো না, জুলুমের শিকার বানাবো না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট