1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী-সমর্থক।

মোঃ মুকুল হোসেন রাঙ্গাবালি পটুয়াখালী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

  • বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী-সমর্থক
    মো.মুকুল হোসেন, রাঙ্গাবালী, প্রতিনিধি
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ অর্ধশত কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে রাঙ্গাবালী সরকারি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় তারা যোগ দেন।

বিএনপিতে নব্য যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজাহিদ কমিটির রাঙ্গাবালী সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুম খলিফা। বাকি যোগদানকারীরা আওয়ামী লীগের কর্মী ও সমর্থক।

বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন। আপনারা একদিন ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচটি বছর এলাকার উন্নয়ন ও আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ জনসভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট