1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

বরগুনায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওলামা দলের গণসংযোগ — দৈনিক বরিশাল বুলেটিন।

মাওলানা আব্দুল মোতালেব স্টাফ রিপোর্টার বরগুনা
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
  1. বরগুনায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ওলামা দলের গণসংযোগ।

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার, বরগুনা।

 

বরগুনায় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ।

বরগুনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব। গণসংযোগকালে তিনি পথচারী, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে বরগুনা ১ আসনে বিএনপির প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা’র পক্ষে জনসমর্থন কামনা করেন।

গণসংযোগের সময় মাওলানা মোঃ আব্দুল মোতালেব বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই বিএনপি রাজপথে রয়েছে। তিনি বলেন, ধানের শীষ হচ্ছে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকে ভোট দিয়েই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও নাগরিক সেবার অবনতি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ওলামা, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকে ঘিরে বরগুনার বিভিন্ন এলাকায় ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

কর্মসূচি শেষে নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে জনমত ক্রমেই শক্তিশালী হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট