1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ঝালকাঠিতে ৩০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ ঝালকাঠীর নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত আপনাদের ভোটের কারণেই এমপি হয়েছি ইনশাআল্লাহ কাজ করবো’ ‎-প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

পটুয়াখালী -৪ এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী -৪

  • এখন আর রাতে ভোট হবে না: এবিএম মোশারফ

মো.রাসেল রহমান,পটুয়াখালী, প্রতিনিধি,

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘এখন আর রাতে ভোট হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও ভোট হবে না। আমরা আর মামুরা ওই নির্বাচন আর হবে না। ওই ইতিহাস চলে গেছে। বাংলাদেশ আর ওই জায়গায় ফিরে যাবে না।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে।

সভায় এবিএম মোশাররফ আরও বলেন, ‘বিগত দিনে আমরা ভোট দিতে পারিনি। যার কারণে কোন জবাবদিহিতা ছিলো না। ফলে কাঙ্খিত উন্নয়ন হয়নি। বাংলাদেশে এমন একটি উপজেলাও আছে, যেখানে হাসপাতাল নেই। তার নাম রাঙ্গাবালী।’

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন আপনারাই ক্ষমতাবান। আপনারাই নির্ধারণ করবেন এই আসনে কে এমপি হবেন। কে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। ক্ষমতা আপনাদের কাছে। এই ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছিলেন বেগম খালেদা জিয়া। আজ তিনি আমাদের মাঝে নেই।’

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশকে পরিবর্তনের নির্বাচন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন—আমি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ কেমন হবে—এনিয়ে তার পরিকল্পনা আছে। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান।’

মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে একটি আসনও কোনদিন চরমোনাই পায়নি। আগামীতেও একটি আসনও চরমোনাই পাওয়ার সম্ভাবনা নাই। আর খেলাফত মজলিসেরতো নামই নেই। সুতরাং আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। তাই উন্নয়নের স্বার্থে আপনাদের ভোট চাই, আপনাদেরকে বিএনপির পাশে চাই।’

সভায় সভাপতিত্ব করেন বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাচ্চু। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, পটুয়াখালী-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও সবুজ ছায়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আল মামুন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মোহসীন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান মুরাদ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট