1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী নয়ানী হাওলাদার বাড়ির সামনের একটি গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সাঁকোটি ভেঙে যাওয়ায় ওই এলাকার প্রায় ৩০টি পরিবারের অন্তত শতাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অবর্ণনীয় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়োবৃদ্ধদের।
​এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল এই সাঁকোটি। কিন্তু সম্প্রতি সাঁকোটির কাঠ ও বাঁশ পচে গিয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। এর ফলে খালের ওপর দিয়ে পারাপার বন্ধ হয়ে যাওয়ায় সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে ৩০টি পরিবার। বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। বিশেষ করে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া বা জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া কোমলমতি শিশুরা ঝুঁকি নিয়ে চলাচল করতে না পারায় তাদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
​স্থানীয় ভুক্তভোগীরা জানান, সাঁকো ভাঙার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। আমাদের দৈনন্দিন কাজকর্ম ও বাজারে যাতায়াত করা দুরূহ হয়ে পড়েছে। স্কুলগামী ছাত্র-ছাত্রীরা সময়মতো বিদ্যালয়ে যেতে পারছে না।
​এ বিষয়ে দ্রুত স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানটিতে একটি নতুন সাঁকো নির্মাণ অথবা স্থায়ীভাবে একটি ছোট সেতু বা কালভার্ট নির্মাণের দাবি জানাচ্ছি। তা না হলে সাধারণ মানুষের এই ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট