1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Zoccer Wetten für deutsche Spieler geeignet und vertrauenswürdig – Jetzt im Online-Casino spielen Slots Vader Casino Login : Jouez au Casino en Ligne et Plongez dans l’Action Laut vielen Tests ist Slots Vader Casino für deutsche Spieler geeignet und vertrauenswürdig Mostbet Platformunda Fantaziya Liqalarında Qalibiyyət Üçün Köhnə Məktəb – Keçmişdən Gələn Dərs – Mostbet Fantaziya Liqalarında Bankroll İdarəsi বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি তামিম, সাধারণ সম্পাদক রিহাম Pinco Platformasında Tiltin Əlamətlərini Erkən Aşkarlayın – Pinco Nədir – Tiltin Qarşısını Almaq üçün İlk Addım নলছিটিতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মো. শামীম আহমেদ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আশুলিয়ায় আহ্বায়ক কমিটি গঠন–দৈনিক বরিশাল বুলেটিন । Betandreas Fantaziya Turnirlərində Uğurlu Komanda Necə Yaradılır – Betandreas Fantaziya Liqaları – Səhv Düşüncələr Niyə Uduzur কুয়াকাটা প্রেসক্লাব নির্বাচন সভাপতি তুষার, সাধারণ সম্পাদক জহিরুল

নলছিটিতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মো. শামীম আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

নলছিটিতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মো. শামীম আহমেদ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগীয় সেবা কার্যক্রমের বাৎসরিক মূল্যায়নের ভিত্তিতে নলছিটি উপজেলার ‘শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক’ নির্বাচিত হয়েছেন মো. শামীম আহমেদ।  তিনি উপজেলার দপদপিয়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

​সাড়ে চৌদ্দ বছরের দীর্ঘ পেশাগত জীবনে এটি তার তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন। তৃণমূল পর্যায়ে নিরলস সেবা প্রদান এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমকে জনপ্রিয় করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

​নিজের এই অর্জনের প্রতিক্রিয়ায় মো. শামীম আহম্মদ বলেন, “এটি আমার ব্যক্তিগত কোনো কৃতিত্ব নয়, বরং একটি সামষ্টিক অর্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সময়োপযোগী দিকনির্দেশনা এবং আমার সহকর্মীবৃন্দ ও দপদপিয়া ইউনিয়নের জনসাধারণের আন্তরিক সহযোগিতার ফলেই এই স্বীকৃতি সম্ভব হয়েছে। পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সফল করতে সেবা দাতা ও গ্রহীতা উভয়ের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ।”

​নিজের কর্মজীবনের সফলতায় পরিবার ও স্বজনদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তিনি। বিশেষ করে তার স্ত্রী এবং একমাত্র সন্তান রায়াত আশরাফ শামসের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয় না। তবে আমার স্ত্রী সবসময় সংসারের হাল ধরে আমাকে উৎসাহ যুগিয়েছে। সন্তান রায়াত বাবার ব্যস্ততাকে বুঝতে পেরে যেভাবে ধৈর্য ধরেছে, তা আমাকে প্রতিনিয়ত কাজে অনুপ্রেরণা দেয়।”

​তার এই অর্জনে নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং আন্তরিক সেবার মাধ্যমে তিনি ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট