1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
Zoccer Wetten für deutsche Spieler geeignet und vertrauenswürdig – Jetzt im Online-Casino spielen Slots Vader Casino Login : Jouez au Casino en Ligne et Plongez dans l’Action Laut vielen Tests ist Slots Vader Casino für deutsche Spieler geeignet und vertrauenswürdig Mostbet Platformunda Fantaziya Liqalarında Qalibiyyət Üçün Köhnə Məktəb – Keçmişdən Gələn Dərs – Mostbet Fantaziya Liqalarında Bankroll İdarəsi বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি তামিম, সাধারণ সম্পাদক রিহাম Pinco Platformasında Tiltin Əlamətlərini Erkən Aşkarlayın – Pinco Nədir – Tiltin Qarşısını Almaq üçün İlk Addım নলছিটিতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন মো. শামীম আহমেদ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আশুলিয়ায় আহ্বায়ক কমিটি গঠন–দৈনিক বরিশাল বুলেটিন । Betandreas Fantaziya Turnirlərində Uğurlu Komanda Necə Yaradılır – Betandreas Fantaziya Liqaları – Səhv Düşüncələr Niyə Uduzur কুয়াকাটা প্রেসক্লাব নির্বাচন সভাপতি তুষার, সাধারণ সম্পাদক জহিরুল

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আশুলিয়ায় আহ্বায়ক কমিটি গঠন–দৈনিক বরিশাল বুলেটিন ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
আশুলিয়ায় আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়া, সাভার, ১১ জুলাই, ২০২৬ খ্রী: সাংবাদিক নির্যাতন বন্ধ, অধিকার সংরক্ষণ, পেশাগত সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বেলা ৩টায় সাভার সেনা শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এ কমিটিতে মো. ইয়াসিনকে আহ্বায়ক এবং আসলাম হাওলাদার সাকিবকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. শিফাত মাহমুদ ফাহিমকে। সদস্য হিসাবে রয়েছেন মো. ইউসুফ আলী খান, শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, মো. আলী হোসেন, মো. শাহাদাত হোসেন সরকার, মো. সাইফুল আলম তৌহিদ এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

বৈঠকে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত প্রতিবন্ধকতা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এ কমিটির মূল লক্ষ্য। একই সঙ্গে সংবাদকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো সাংবাদিক যেন দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা নির্যাতনের শিকার না হন সে লক্ষ্যে আশুলিয়া থানা শাখা সর্বদা সচেষ্ট থাকবে।”

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট