1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Android üçün Mostbet onlayn kazino oynamaq: Azerbaycanda mobil oyun keyfiyyəti নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত। কুয়াকাটা রাতের আঁধারে বাউন্ডারি ওয়াল ভাঙা হলো কার স্বার্থে? হজযাত্রীর লাগেজ নিয়ে কসবায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ। এগিয়ে যাচ্ছে ‘প্যারাডাইস ফিটনেস ক্লাব’: সবার দোয়া ও সমর্থনে নতুন লক্ষ্যের পথে রাজাপুুরে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মঠবাড়িয়ায়  বেইলি ব্রিজ ভেঙে খালে মালবাহী ট্রাক: যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীতে যাত্রা শুরু করলো ‘আপেল কেয়ার জামাল টেলিনেট-২’

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

 

‎​আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

‎​মো জুয়েল রানা,কসবা(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:-
‎​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া পৌরসভার লালবাজার রেলক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় ডাকাত দলের আরও ১০-১২ জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
‎​গ্রেফতারকৃতরা হলেন— হানিফ (২৭), পিতা মৃত নাসির; ইয়াছিন (২৫), পিতা জাসু মিয়া; মো. অপু (২৬), পিতা খোকন মিয়া এবং মো. সৈকত (২২), পিতা গোলাপ মিয়া।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে আখাউড়া থানার এসআই সুমন কান্তি দে-র নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ছিল। দলটি লালবাজার রেলক্রসিং এলাকার পাকা সড়কে পৌঁছালে একদল ব্যক্তিকে সন্দেহজনকভাবে জড়ো হতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।

‎​আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবারই তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট