1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

কেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

 

কেরাণীগঞ্জে সাংবাদিক ফয়সাল এর ওপর মাদক ব্যবসায়ীর হামলা: বিএমইউজে নিন্দা প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

কেরাণীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার-এর ওপর স্থানীয় মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএমইউজে সহ একাধিক সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ে দুষ্কৃতকারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন।

সাংবাদিক মোঃ ফয়সাল হাওলাদার হামলার ঘটনায়
কেরাণীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩১৮) দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টা ১৫ মিনিটে খোলামোড়া জিয়ানগর কাঁচা রাস্তার আশার আলো স্কুলের গলির মেইন রাস্তায়। জিডিতে বলা হয়, সাংবাদিক ফয়সাল স্থানীয় মাদক ব্যবসায়ী নিজাম হোসেন (৪২)কে রিকশাচালক এক ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে ভিডিও ধারণের চেষ্টা করে তখন নিজামসহ অজ্ঞাত ৪-৫ জন তার পথ রোধ করে। এসময় হামলাকারীরা তার ভিভো ৭১২ মোবাইল ফোন, ক্যামেরার স্ট্যান্ড ও দৈনিক প্রতিদিনের কাগজ মাল্টিমিডিয়ার মাইক ছিনিয়ে নেয়। বাধা দিলে নিজাম, তার স্ত্রী আমেনা বেগম (৩৬) সহ আরও কয়েকজন ফয়সালকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুল জখম করে। পাশাপাশি তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়। হামলার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ রয়েছে। ফয়সাল হাওলাদার ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ডাবলু বলেন, “অভিযোগ পেয়েছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সহ নেতৃবৃন্দ দ্রুত সময়ে হামলাকারী দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে আহবান জানিয়েছেন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, “মাদক ব্যবসায়ীদের হাতে সাংবাদিক হামলার শিকার এটি অত্যন্ত উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। “তিনি আরও জানান, সাংবাদিক নির্যাতন বন্ধে তাদের সংগঠন সবসময় সক্রিয় এবং এ ঘটনার বিচার নিশ্চিত করতে সকল সাংবাদিক সংগঠন সর্বাত্মক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট