1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিনয়কাঠিতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির নবমীতে ঝালকাঠিতে খান আনিচুর রহমান পান্নুর মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসবে গাবখান ধানসিঁড়ির বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তানভীর আহমেদ খান শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিনয়কাঠিতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির বিনয়কাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে শের-ই-বাংলা ডিগ্রি কলেজে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমির ডা. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সমাজসেবক শেখ নেয়ামুল করিম এবং বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।

শিক্ষা শিবিরে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কাওসার হামিদী।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন খান রাজি কর্মীদের নৈতিক, সাংগঠনিক ও আদর্শিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পবিত্র কোরআনের সূরা যুমারের ৯ নম্বর আয়াতের আলোকে জ্ঞান অর্জন ও তার যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় সূরা আশ-শুরার ১৩ নম্বর আয়াতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে পারস্পরিক ঐক্য, আদর্শিক দৃঢ়তা ও নৈতিক শুদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা জামায়াতের কর্মীরা অংশ নেন। এতে পবিত্র কোরআন ও হাদিস অধ্যয়ন, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ এবং সমসাময়িক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট