1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

বরিশালে দাম্পত্য কলহের জেরে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বরিশালে দাম্পত্য কলহের জেরে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল মহানগরীতে দাম্পত্য কলহের জেরে নাসিমা বেগম নামের এক নারীর বিরুদ্ধে স্বামী নুরুজ্জামান হাওলাদারকে (৫৫) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়া বাসা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

​নিহত নুরুজ্জামান হাওলাদার বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি মূলন্দী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মের সূত্রে তিনি সপরিবারে ইছাকাঠীর ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নুরুজ্জামান ও তার স্ত্রী নাসিমা বেগমের মধ্যে বিরোধ ও দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জেরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময়ে নাসিমা বেগম তার স্বামীকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি বাসার বাইরে থেকে তালা লাগিয়ে আত্মগোপন করেন।

​বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাসার তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পলাতক স্ত্রীকে আটকের পাশাপাশি পুরো ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট