1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় হাবিব রেস্টুরেন্টে অতর্কিত হামলা-ভাঙচুর, আহত ৩ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে উত্তেজনা। ঝালকাঠির নলছিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জমি বিরোধে বাকেরগঞ্জে দম্পতিকে পিটিয়ে জখমের অভিযোগ । কলেজ শিক্ষক ও সাংবাদিক নেতা উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ। বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি অনুষ্ঠিত। No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন

বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম ///

​বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে ৪ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে কার্যক্রম শুরু করেন। পৌরশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে এ বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।​স্থানীয় সচেতন মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়াও পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পাল পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার পৌর সেক্রেটারি শাহীন তালুকদার পৌর প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংবাদকর্মীরা।
​শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে স্থায়ী স্বস্তি দেওয়ার লক্ষে ​অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরাসরি ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং জলাবদ্ধতামুক্ত আধুনিক শহর উপহার দিতে সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি।”
​উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের যেসব স্থানে জলাবদ্ধতা বেশি হয়, সেগুলোর তালিকা প্রস্তুত করে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে শহরকে পরিষ্কার রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
​এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট