বাকেরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন কর্মসূচি অনুষ্ঠিত
জাহিদুল ইসলাম ///
বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে ৪ই সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টার সময় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে কার্যক্রম শুরু করেন। পৌরশহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে এ বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সচেতন মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। এছাড়াও পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলটন চন্দ্র পাল পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার পৌর সেক্রেটারি শাহীন তালুকদার পৌর প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংবাদকর্মীরা।
শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, ময়লা-আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতা থেকে পৌরবাসীকে স্থায়ী স্বস্তি দেওয়ার লক্ষে অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সরাসরি ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে শুভ উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং জলাবদ্ধতামুক্ত আধুনিক শহর উপহার দিতে সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের যেসব স্থানে জলাবদ্ধতা বেশি হয়, সেগুলোর তালিকা প্রস্তুত করে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে শহরকে পরিষ্কার রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।