1. 72UrPrHAN5C0mF@gmail.com : 72UrPrHAN5C0mF :
  2. : lf_T0njkaifdsPr :
  3. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. oFZVkvXHOBvYdR@gmail.com : oFZVkvXHOBvYdR :
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
No KYC Online Casino Guide Benefits Risks and How It Works (4) ​শোক সংবাদ ​ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর Dipu Hafizur Rahman-এর মা কিছুক্ষণ আগে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​দৈনিক বরিশাল বুলেটিন পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ​ বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা  বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটির সভাপতি ভিপি দুলাল সাধারণ সম্পাদক উজ্জ্বল ও সাংগঠনিক পদে জিয়াউল হক সুমন গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দেড় শতাধিক রোগী সেবা পেলেন পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর হাস পাতালে ভতি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত। পটুয়াখালীর কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক। Understanding bookmakers apps not on gamstop and how they work

নবনির্বাচিত সংসদ সদস্যকে দুই ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা: কসবায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ‎

মোঃ জুয়েল রানা কসবা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

 

‎নবনির্বাচিত সংসদ সদস্যকে দুই ইউপি চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা: কসবায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

‎মো জুয়েল রানা, ​নিজস্ব প্রতিবেদক, কসবা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই শুভেচ্ছার ছবি ছড়িয়ে পড়ার পর উপজেলাজুড়ে নানা গুঞ্জন ও আলোচনার-সমালোচনা সৃষ্টি হয়েছে।

‎​ছবিতে দেখা যায়, কসবা উপজেলার ৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে এই ছবি নিয়ে ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে।

‎​এই বিষয়ে জানতে চাইলে বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান (বেদন) জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা থেকেই তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, “আমি স্থানীয় সরকারের অধীনে কাজ করি। সরকারি দল হিসেবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমাকে সরকারি নিয়ম অনুযায়ী প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হয়। হোক সে দল আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত—তা বিষয় নয়।

‎​তিনি আরও যোগ করেন, “আমি জনগণের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং আমার মূল লক্ষ্য হলো জনগণের সেবা করা। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গিয়ে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে যা যা করণীয়, আমি তা-ই করবো। এখানে রাজনীতির চেয়ে জনসেবা আমার কাছে বড়।

‎এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান সাথেও যোগাযোগ করা হলে তিনিও একই মন্তব্য করেন,  জনপ্রতিনিধি হিসেবে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে তাকে কাজ করতে হয়। তিনি বলেন, “আমি স্থানীয় সরকারের অধীনে দায়িত্ব পালন করছি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে যে কোনো দলের সাথেই সমন্বয় করে কাজ করতে হয়। দল আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত—যাই হোক না কেন, জনগণের স্বার্থে আমাকে সবার সাথে সমন্বয় রাখতে হবে।”

‎​তিনি আরও যোগ করেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাদের সেবা করার জন্য। জনগণের সেবা করতে গিয়ে প্রশাসনিক এবং রাষ্ট্রীয় প্রয়োজনে যা করা প্রয়োজন, আমি তা-ই করবো। আমার মূল লক্ষ্য হচ্ছে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা।”
‎​ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিকে কেন্দ্র করে সৃষ্ট গুঞ্জনকে তিনি স্বাভাবিক প্রশাসনিক শিষ্টাচার হিসেবেই দেখছেন বলে জানান। মূলত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনার অংশ হিসেবেই এই শুভেচ্ছা বিনিময় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


‎​উল্লেখ্য যে, দুই চেয়ারম্যানের এই সৌজন্য সাক্ষাৎ এবং পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি নিয়ে স্থানীয় মহলে আলোচনা চললেও, একে ইতিবাচক উন্নয়নমুখী পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টদের অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট