1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

মহিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের বিএনপিতে যোগদান–দৈনিক বরিশাল বুলেটিন।

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

মহিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলালের বিএনপিতে যোগদান
মো.রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি

মহিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় তিনি বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নিজ বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এ সময় এবিএম মোশাররফ হোসেন নবযোগদানকারী নেতাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি আজ একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন দুলালের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতার যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবযোগদানকারী আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থ, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিপুর থানা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন নেতার বিএনপিতে যোগদান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই যোগদানের মাধ্যমে কলাপাড়া-মহিপুর অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট