1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

পটুয়াখালীর গলাচিপায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ– দৈনিক বরিশাল বুলেটিন ।

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

গলাচিপায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরকে শোকজ
মো.রাসেল রহমান , পটুয়াখালী, প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সাব্বির মো. খালিদের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে। নোটিশে উল্লেখ করা হয়, বিগত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্বাচনী প্রচারণায় সবসময় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করা হয়, যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক) এবং ১৬(গ) (ছ) লঙ্ঘন হয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, ২৬ জানুয়ারি রাত ৮টায় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের পটুয়াখালীর দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার, চরবোরহান নির্বাচনী অফিসে আপনার অনুসারী কর্মী-সমর্থকগণ ভাঙচুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের আহত করা হয়েছে, যা বিধিমালার ৬(ক)-এর পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
নোটিশে নুরুল হক নূরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ ব্যাপারে নুরুল হক নুর বলেন, আমি এখনও নোটিশ হাতে পাইনি। নোটিশ না পেয়ে কিছু বলা সমীচীন হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট