
পটুয়াখালীতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশনার’র সাথে ভিজিল্যান্স টিমের মতবিনিময় সভা
মো.রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে আইন -শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এর সাথে নির্বাচন কমিশনার এরঁ মতবিনিময় সভা অনুষ্ঠিত। জানা গেছে, ৩০ জানুয়ারি শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ) নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, নির্বাচনে যেসব কার্যক্রম নিষিদ্ধ, গণভোটের ক্ষেত্রেও তা প্রযোজ্য : এছাড়াও তিনি এসময় আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ ভোট দিবে বলে প্রত্যাশা করছেন। এসময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক ও পটুয়াখালী -১,২,৩ও৪ আসনের রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উক্ত সময় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, বিপিএম সেবা,পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার ও পটুয়াখালী পৌর সভার প্রশাসক জুয়েল রানা সহ ভিজিল্যান্স ও অবজারভেশন কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্যগণ।