1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর

মোঃ রাসেল রহমান জেলা প্রতিনিধি পটুয়াখালী
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর
মো.রাসেল রহমান, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি দলীয় জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আমি যদি হুকুম দিতাম, তাহলে হামলা কারীদের মাটির সঙ্গে মিশিয়ে দিতো। কিন্তু আমি ধৈর্য ধরেছি, কোনো প্রতিহিংসা চাই না।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দশমিনা উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নূর অভিযোগ করে বলেন, মঙ্গলবার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ট্রাক প্রতীকের মিছিল চলাকালে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা মিছিলে বাধা দেন এবং তার কর্মীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি।

নির্বাচনী সমীকরণ প্রসঙ্গে তিনি বলেন,“এই আসনে বিএনপির কোনো আলাদা প্রার্থী নেই। বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। আমি বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ প্রার্থী।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তারেক রহমানের মনোনীত প্রার্থী বিজয়ী না হলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে উদ্দেশ করে নুরুল হক নুর বলেন, “জনগণ যাকে ভোট দেবে, সে-ই এমপি হবে। তবে হুমকি দিয়ে ভোট পাওয়া যায় না। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট