1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

বাউফলে বাবা ও দাদার রেকর্ডীয় সম্পত্তিতে ভূমি দস্যুদের বাধা সংখ্যালঘু পরিবার পালিয়ে বেড়াচ্ছে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

বাউফলে বাবা ও দাদার রেকর্ডীয় সম্পত্তিতে ভূমি দস্যুদের বাধা সংখ্যালঘু পরিবার পালিয়ে বেড়াচ্ছে

রুজিনা আক্তার , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফলে বাব-দাদার রেকর্ডীয় সম্পত্তিতে ভূমিদস্যুদের বাধা সংখ্যালঘু পরিবার পালিয়ে বেড়াচ্ছে। সংখ্যালঘু পরিবারের জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছে বাদল মোল্লা গং। এবিষয়ে দ্বিপাশা গ্রামের জয়দেব চন্দ্র মাঝি, কানাই মাঝি, মিন্টু মাঝি এরা জানান, বাপ-দাদার রেকর্ডীয় সম্পত্তি থাকলেও জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন ঐ গ্রামের প্রভাবশালীরা। এবিষয়ে রেকর্ড পর্চায় এখনও তার বাপ-দাদার নাম রয়েছে। তারা এনামে-বেনামে কাগজ তৈরি করে জমি দখল করার পায়তারা চালাচ্ছে। এবিষয়ে কানাই মাঝির স্ত্রী আরতি রানী বলেন, আমার শ^শুরেরা কোন জমি কারো কাছে বিক্রি করে যায়নি বরং তৎকালীন সময় মহামারী রোগ কলেরা ও বসন্ত রোগে তারা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাদেরকে এই জায়গায় মাটি দেওয়া হয়। আমার স্বামী কানাই মাঝি এই দ্বিপাশার খালের খেয়া পারাপার করতেন। কলেরা রোগে আক্রান্ত হয়ে লক্ষী চন্দ্র মাঝির মৃত্যুর পরে তার ছেলে জয়দেব চন্দ্র মাঝি তার মা রানী বালা ও তার ছোট ভাইদেরকে নিয়ে জমি জমা ফেলে বাঁচার তাগিতে ঘটনাস্থল ত্যাগ করে, গলাচিপার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর নামক স্থানে রাস্তার পাশে ঝুপড়ি ঘর বেধে বসবাস করেন। তাদের বাপ-দাদার নামে একরে একরে সম্পত্তি থাকা সত্বেও তারা আজ পথে পথে ভিক্ষা করছে বলে জানান। জয়দেব চন্দ্র মাঝির স্ত্রী সন্ধ্যা রানী বলেন, আমার স্বামী জয়দেব মাঝি রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমার শ^শুরের বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামে ৫ একর ১২ শতাংশ সম্পত্তি রয়েছে। যা মানুষ অবৈধভাবে জোর পূর্বক ভোগ দখল করছে। আমরা খাজনা দাখিলা করতে গেলে ভূমি অফিস থেকে আমাদের খাজনা দাখিলা নিচ্ছে না। কি করব আমি ভেবেই পাচ্ছি না। ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও সহকারী কমিশনার (ভূমি) সদয় দৃষ্টি কামনা করছি। যাতে আমরা গরীব মানুষ জমি ফিরে পেয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। উপরোক্ত বর্ণনাকৃত জমির তফছিল মৌজা- দ্বিপাশা, জেএল নং- ৯৩, এস.এস খতিয়ান নং- ২৯৮, দাগ নং- ১১৭৭, ১২২, ১৪৩৭, ১৪৩৮, ১৪৫৪, ১৫২৩, ১৪৩৫, ১৪৩৬। মোট জমির পরিমান- ৪ একর ৩১ শতাংশ। মৌজা- দ্বিপাশা, খতিয়ান- ৩০৭, দাগ নং- ১৪৮১, মোট জমির পরিমান- ৩৯ শতাংশ। মৌজা- দ্বিপাশা, খতিয়ান- ৪০১, দাগ নং- ১৪৩৫, মোট জমি- ২১ শতাংশ। এই তিন খতিয়ানের জমিগুলো প্রভাবশালীরা সংখ্যালঘুদের কে ভয় দেখিয়ে জোর পূর্বক দখল করে খাচ্ছে। এবিষয়ে জয়দেব মাঝি আরও জানান, এযেন দেখার কেউ নেই, মামা বাড়ির আবদার। ফ্যাসিস্ট সরকারের আমলে এই জমিগুলো বাদশা মোল্লা, হেলাল মোল্লা, কুদ্দুস মোল্লা, মাহফুজ মোল্লা, রাব্বি খান, রাইসুল হাসান, সুলতান মোল্লা, জাকির মোল্লা, আবুল খান, মতিন খান, সোহরাব খান গং একত্রিত হয়ে এই জমি জোর পূর্বক ভোগ দখল করে খাচ্ছে। এবিষয়ে প্রতিপক্ষ বাদল মোল্লা ও হেলাল মোল্লার নিকট মুঠোফোনে জানতে চাইলে তারা বলেন, এই জমি আমরা পূর্ব থেকেই খাচ্ছি, কাগজপত্রের কথা জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন। এবিষয়ে জয়দেব মাঝি বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, পটুয়াখালীতে ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮৯/২০২৫। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী বাউফল থানাকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এবিষয়ে বাউফল থানা এ.এস.আই মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট