1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

ভবিষ্যৎ পৃথিবী ও নতুন বাংলাদেশ গঠনে প্রস্তুত নতুন প্রজন্ম– দৈনিক বরিশাল বুলেটিন।

সাথী আক্তার গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

ভবিষ্যৎ পৃথিবী ও নতুন বাংলাদেশ গঠনে প্রস্তুত নতুন প্রজন্ম

সাথী আক্তার , গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসন ও SEAL Bangladesh-এর উদ্যোগে “ভবিষ্যৎ পৃথিবী ও নতুন বাংলাদেশ: নতুন প্রজন্মের প্রস্তুতি” শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি (শনিবার) বিকাল ৪টায় গলাচিপা উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ, তথ্য আপা ইসমত আরা, দৈনিক যায়যায়দিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি ও বেইজবিল্ড ডিজিটাল একাডেমির পরিচালনা কমিটির সদস্য রিয়াদ হোসাইন, বাঁশবুনিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ওমর ফারুক নয়ন, পানপট্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান, গোলখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান (চয়ন), উত্তর চরবিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের মানসিক ও নৈতিকভাবে প্রস্তুত করা।

বক্তব্যে মো. মহিউদ্দিন আল হেলাল শিক্ষার্থীদের সুশিক্ষা, উন্নত চরিত্র গঠন, দেশপ্রেম ও আলোকিত জীবন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, তাঁর প্রাঞ্জল ও বাস্তবধর্মী বক্তব্য তাদের চিন্তাধারাকে সমৃদ্ধ করেছে এবং স্বপ্ন দেখার পাশাপাশি নিজেদের যোগ্য করে গড়ে তুলতে নতুন প্রেরণা জুগিয়েছে। শুধু বক্তৃতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করেন।

এতে শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের মতে, মো. মহিউদ্দিন আল হেলাল কেবল একজন দক্ষ প্রশাসকই নন, তিনি একজন চিন্তাশীল পথপ্রদর্শক—যিনি জ্ঞান, মূল্যবোধ ও দেশপ্রেমের আলো দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখান। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার সচেতন নাগরিক ও চিন্তাশীল মহল মো. মহিউদ্দিন আল হেলালের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দাপ্তরিক দায়িত্বের বাইরেও তিনি সময় পেলেই শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে নিজেকে নিবেদিত রেখে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট