1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

গলাচিপায় মালিকানা বিহীন কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত–দৈনিক বরিশাল বুলেটিন।

সাথী আক্তার গলাচিপা পটুয়াখালী
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

গলাচিপায় মালিকানা বিহীন কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

সাথী আক্তার, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুল হাই প্রমুখ।

জেলা প্রশাসন পটুয়াখালী’র উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসন গলাচিপার সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers of Patuakhali (ALP) এই টিকাদান কর্মসূচির আয়োজন করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে গলাচিপা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। এ উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিকল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট