
কসবায় বাদশা জুয়েলসহ ৫জনের বিরুদ্ধে থানায় মামলা,! অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।
মো জুয়েল রানা কসবা প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার ফলে ঘরবাড়ি ভাংচুর ও নগত অর্থ লুটপাট সহ অবসর প্রাপ্ত সার্জেন্ট শামীমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। এসময় নারী ও শিশু সহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
অভিযোগে বলা হয়, এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগীর বাড়িতে এই হামলা চালানো হয়।
অপর দিকে, আজ শনিবার সকালে কসবা পুরাতন বাজার চত্বরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা কসবা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সার্জেন্ট শামীমের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে আহতের পরিবার ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা অংশ নেন।
এসময় বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে কসবার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মামলার এজাহার সূত্রে প্রকাশ বিবাদীরা হলেন কসবা উপজেলা কায়েমপুর ইউপির মৃত আবুল বাশারের ছেলে মো:জুয়েল মিয়া ওরফে বাদশা জুয়েল। মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো:শামীম মিয়া(৪২), তারা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, উত্তর চক-বস্তার আজ্জম মিয়ার ছেলে সজল, এবং মঈনপুর গ্রামের আবদুল আলিমের ছেলে ইমন মিয়া।
অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কসবা থানা পুলিশ।