1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

পটুয়াখালী-৩ আসন: ত্রিমুখী লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ–দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ আসন: ত্রিমুখী লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে
রাজনীতির হিসাব-নিকাশ দ্রুত বদলে যাচ্ছে। এ আসনে ভোটের মাঠে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার স্পষ্ট আভাস মিলছে, যেখানে বিএনপির অভ্যন্তরীণ অবস্থান ও ইসলামপন্থী দলের রাজনীতির ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে।
বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের শরিক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে জাতীয়তাবাদী রাজনীতির সমর্থক ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে এ পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দীর্ঘদিনের শিক্ষকতা, সাংগঠনিক সম্পৃক্ততা এবং এলাকায় পরিচিত মুখ হওয়ায় তিনি মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক কর্মী ও বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপি-সমর্থিত প্রার্থী ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভোটের দ্বন্দ্ব তৈরি হলে, সেই ফাঁক দিয়ে ইসলামপন্থী ভোট ব্যাংককে একত্রিত করার সুযোগ পেতে পারে জামায়াতে ইসলামী। বিশেষ করে ইসলামপন্থী আটদলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের প্রার্থী চূড়ান্ত হলে এই সমীকরণ আরও স্পষ্ট হতে পারে।
তবে এ সম্ভাবনার মধ্যেও অনিশ্চয়তা রয়েছে। ইসলামপন্থী আটদলীয় জোট থেকে যদি শেষ মুহূর্তে জামায়াতের বাইরে অন্য কোনো দলকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়, তাহলে এখন পর্যন্ত গড়ে ওঠা অনুকূল পরিস্থিতি ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রে জামায়াতের জন্য তৈরি হওয়া ‘সুযোগের জানালা’ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন স্থানীয়রা।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুফতি আবু বকর সিদ্দীকও এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যা ইসলামপন্থী ভোট বিভাজনের সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে নুরুল হক নুরের সঙ্গে বিএনপির আসন সমঝোতায় পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ প্রতীক না থাকায় কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ইতিমধ্যেই নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে দলটির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট