1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-এর প্রবীণ শিক্ষিকা জয়ন্তীর ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক । গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।।

গনঅধিকার পরিষদ ছাড়ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন–দৈনিক বরিশাল বুলেটিন ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

 

গণঅধিকার পরিষদ ছাড়ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। জানা গেছে, দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে রাশেদ খাঁন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এমন কিছু হলে জানানো হবে।

এর আগে গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি।’

নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ ও রাশেদ খান পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে বলে জানান মির্জা ফখরুল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট