1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু

নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত–দৈনিক বরিশাল বুলেটিন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নলছিটিতে র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত

নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নলছিটি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
ইলেন ভুট্টো বলেন ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের সফল রাস্ট্র নায়ক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাস্ট্র নায়ক। তিনি এদেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। আর ফ্যাসিষ্ট হাসিনা আর তার এমপি মন্ত্রী দেশের সম্পদ লুট করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে।


তিনি আরও বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝালকাঠি ২ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায়  আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তোফা কামাল মন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, বিএনপি নেতা গোলাম মস্তোফা ছালু, উপজেলা বিএনপির সহ- সভাপতি শহিদুল ইসলাম শহিদ,
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট