1. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায়  মাদকবিরোধী অভিযান গ্রেফতার-১ ঝালকাঠির নলছিটি উপজেলার ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল জামায়াতের উদ্যোগে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন  সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রহমাতুল্লাহ খান মিথুন। গলাচিপা পৌরসভায় খালের উপর অবৈধ্যস্থাপনা উচ্ছেদ অভিযান চলছে গলাচিপায় অপহরণের আড়াই মাস পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী এলজিডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরের ক্ষেত্রে বিগত পাঁচ বছরের তথ্য জানতে চাইলেন’ কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ‘কাচারি ঘর’ এলাকায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।। রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কমিটি গঠন সভাপতি মুবিন, সম্পাদক বাচ্চু গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নলছিটিতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা–দৈনিক বরিশাল বুলেটিন ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নলছিটিতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
মো. মাহবুব তালুকদার

ঝালকাঠির নলছিটিতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে দুই শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা সেবা নেন।

২০২২ সালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে স্থানীয় কয়েকজন উদ্যোক্তার উদ্যোগে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয়দের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করে।

এ সময় মেডিসিন, শিশু, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বক্ষব্যাধি, বাত–ব্যথা ও চর্ম–যৌন, গাইনী ও প্রসূতি রোগে অভিজ্ঞ চিকিৎসক ও সার্জনরা রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন।

সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও শহরের টিএন্ডটি সড়কে অবস্থিত সেবা ক্লিনিক—দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসিম সরদার বলেন, “উপজেলাবাসীর আস্থা ও ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি। বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের এক ক্ষুদ্র প্রয়াস।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট