1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবমীতে ঝালকাঠিতে খান আনিচুর রহমান পান্নুর মোটরসাইকেল মহড়া ও পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসবে গাবখান ধানসিঁড়ির বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তানভীর আহমেদ খান শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়

শারদীয় দুর্গোৎসবে গাবখান ধানসিঁড়ির বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তানভীর আহমেদ খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

​শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. মোঃ তানভীর আহমেদ খান। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা ভাগাভাগি করেন।
​‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই অসাম্প্রদায়িক ও সুদৃঢ় সম্প্রীতির বার্তাকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে তাদের মাঝে আনন্দের অংশীদার হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
​পরিদর্শনকালে এ্যাড. তানভীর আহমেদ খান বলেন, “বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। এখানে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই বন্ধনকে যেকোনো মূল্যে অটুট রাখতে হবে।”
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও বিভিন্ন জনসম্পৃক্ততামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। স্থানীয় সাধারণ মানুষের মতে, সুখে-দুঃখে তিনি সবসময়ই মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
​মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রুস্তম আলী খান, সোবহান মোল্লা, শাহাদাৎ মাঝী, বেলায়েত হোসেন মোল্লা, বারেক হাওলাদার , মহসিন মোল্লা, কামরুল মোল্লা, সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট