1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বরিশালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইমা আক্তার ও মো. ইসতিয়াক আহমেদের বিবাহোত্তর সংবর্ধনা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

 

কনে ইমা আক্তার বরিশালের কলেজ এভিনিউ এলাকার আর.এম. টাওয়ারের বাসিন্দা প্রবাসী মো. মাসুদ হাওলাদার ও শামিমা সুলতানা ইতির জ্যেষ্ঠ কন্যা। বর মো. ইসতিয়াক আহমেদ মরহুম কামাল উদ্দিন আহমেদ ও কানিজ ফাতিমার একমাত্র পুত্র। আয়োজক সূত্রে জানা গেছে, ইসতিয়াক আহমেদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সেজ ভাইয়ের ছেলে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিরা।

 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাঁদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করেন। অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়। এ সময় স্বজন ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেতা শফিকুল ইসলাম পান্নু। তাঁর পরিচালনায় অতিথিদের আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন হয়।

 

নবদম্পতির নতুন জীবনের পথচলা ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট