1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

ঝালকাঠিতে গাবখান রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে গাবখান রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

মেহেদী হাসান, ঝালকাঠি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের সমর্থিত প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেলে শাহ্ মাহমুদিয়া কলেজ মাঠে (রামচন্দ্রপুর) এই সভা ও কর্মসূচির আয়োজন করা হয়।

​গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল আমিন (জামাল) সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক। সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:সাইফুর রহমান।
প্রার্থী প্রস্তাবনা:
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের জন্য মোট ৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। প্রার্থীরা হলেন—
১. রিয়াজুল আমিন জামাল শিকদার
২. উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু
৩. সরদার শাফায়েত
৪. এমদাদুল হক সুমন মোল্লা
৫. কামাল
৬. মাইনুল ইসলাম

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ:
অনুষ্ঠান ও কর্মসূচি শেষে পূর্ববর্তী আওয়ামী লীগ আমলের দ্রব্যমূল্যের পরিস্থিতি এবং বর্তমান সরকারের আমলের দ্রব্যমূল্যের তুলনামূলক তালিকা সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট