
বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজেকে প্রাথমিক স্বাস্থ্যসেবার অগ্রগামী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে: ড. জিয়াউদ্দিন হায়দার
মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি :বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজেদের প্রাথমিক স্বাস্থ্যসেবার একটি অগ্রগামী ও রোল মডেল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার.
সম্প্রতি স্বাস্থ্যখাতের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের আলোচনা ও কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি এই কথা বলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য খাতের সার্বিক সংস্কার ও তৃণমূল পর্যায়ে মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।