
চরবিশ্বাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন কমিটি ঘোষণা,,
রোজিনা আক্তার গলাচিপা উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ ইমরান নাজির এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আল-আমিন।

চরবিশ্বাস বাজার চত্বরে আয়োজিত সম্মেলনে শাখা সভাপতি মাওলানা ইমরান নাজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য মুফতী আবু বকর সিদ্দীক। শাখা সেক্রেটারি হাফেজ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবদুল মান্নান, উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোঃ মুজাফফর হোসাইন মৃধা এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা মানসুরুল করীম।
সম্মেলনে বক্তারা নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান। তারা চরবিশ্বাস ইউনিয়নে দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।