
ঝালকাঠিতে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার বিকাল ৫ ঘটিকায় তরুণ দলের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ রবিউল আউয়াল বিপ্লবী। সাধারণ সম্পাদক এইচ এম মামুন বিপ্লবী-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল কবির লাবু, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, সদর উপজেলা সভাপতি শামসুল হক নান্না, পৌর শাখার সভাপতি সোহেল শিকদার সহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সর্বাঙ্গীন সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।