1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাৎ, ঝালকাঠির সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের বেতন স্কেল দুই ধাপ অবনমিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির লাখ লাখ টাকা আত্মসাৎ, ঝালকাঠির সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের বেতন স্কেল দুই ধাপ অবনমিত
‎
‎নিজস্ব প্রতিবেদক :
‎বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চলাকালে ভুয়া মাস্টার রোল তৈরি করে ৮ লাখ ৪৮ হাজার ৬ টাকা ৮০ পয়সা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্মকর্তা তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তিনি বর্তমানে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
‎
‎সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি’র অভিযোগ প্রমাণিত হলেও বরখাস্তের পরিবর্তে তাকে লঘুদণ্ড হিসেবে “বেতন গ্রেডের নিম্নতর দুই ধাপে অবনমিতকরণ” সাজা প্রদান করা হয়েছে।
‎
‎প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নামে ব্যাংকে জমা হওয়া ৮,৪৮,০০৬.৮০ টাকা সুদের অর্থ ভুয়া মাস্টার রোলের মাধ্যমে আত্মসাৎ করেন দেলোয়ার হোসেন। পরবর্তীতে মন্ত্রণালয় গঠিত ১০ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি দৈবচয়ন ভিত্তিতে সুবিধাভোগীদের সাথে যোগাযোগ করলে জালিয়াতির বিষয়টি উন্মোচিত হয়। তদন্তে প্রমাণিত হয়, তিনি নিজেই ভুয়া মাস্টার রোল প্রস্তুত করে অর্থ উত্তোলন ও আত্মসাৎ করেছিলেন।
‎
‎অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরবর্তীতে ব্যক্তিগত শুনানি ও অধিকতর তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা অসদাচরণ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পূর্ণাঙ্গভাবে সত্য বলে প্রতিবেদন দাখিল করেন।
‎
‎অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে প্রাথমিকভাবে “চাকরি হতে বরখাস্তকরণ” এর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তবে চূড়ান্ত পর্যালোচনায় সার্বিক বিষয় বিবেচনা করে বরখাস্তের পরিবর্তে তার বর্তমান আহরিত বেতন গ্রেডের দুই ধাপ নিচে নামিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয় জানতে ঝালকাঠির সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের মোবাইলে কল করলে চাইলে তিনি বলেন তার কোন শাস্তি হয়নি এটা মিথ্যা কথা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট