1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার, ২ জন পলাতক

মো জুয়েল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কসবায় দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার, ২ জন পলাতক

মো জুয়েল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা ও চাইনিজ কুড়ালসহ মোট আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার চৌরাস্তার মোড়ের ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মনকশাইর গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন (৪২), চকচন্দ্রপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২০), তালতলা মধ্যপাড়ার জাহাঙ্গীর মিয়ার ছেলে রাজু (২১), সৈয়দাবাদ ভূইয়া বাড়ির মোহাম্মদ ভূইয়ার ছেলে রুমান ভূইয়া (২৭), সৈয়দাবাদ দক্ষিণপাড়ার জালাল মিয়ার ছেলে মনির ওরফে কসাই মনির (৩০) এবং মনকশাইর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সুজন মিয়া (৫৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে কাঠের বাটযুক্ত তিনটি রামদা ও তিনটি কালো রঙের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কসবা থানার এসআই মো. নুরুন নবী। তাঁর সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) রবিউল হাসানসহ কসবা থানার পুলিশ সদস্যরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কসবা থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৮৬৩, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সূত্র ধরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় তালতলা মধ্যপাড়ার জাহাঙ্গীর মিয়ার ছেলে রানা (২৮) এবং অনন্তপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শেখদল মিয়া (২৭) পলাতক রয়েছেন। তাদেরসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট