
প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশ হিসেবে ৭টি ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে ৪ হাজার ২৭২টি ইউনিয়ন নির্বাচনের আওতাভুক্ত। শিক্ষার্থীদের বার্ষিক ও বোর্ড পরীক্ষা, বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ ও পূজা-পার্বণ)সহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের জন্য মোট সাতটি ধাপ নির্ধারণ করা হয়েছে। আইন সংশোধন না হলে বিদ্যমান আইনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও খুব শীঘ্রই আলোচনায় বসবে কমিশন।
ঘোষিত ৭ ধাপের সম্ভাব্য সময়সূচি: