
সাফল্যের দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে ‘দৈনিক বরিশাল বুলেটিন’
নিজস্ব প্রতিবেদক:-
সত্যের পথে মানুষের পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে সাফল্যের সঙ্গে পথচলার দুই বছর পূর্ণ করেছে দৈনিক বরিশাল বুলেটিন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মী সম্মেলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ঝালকাঠি রিপোর্টার্স ক্লাব হলরুমে সকাল ১০টায় কর্মী সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে পত্রিকার বিভিন্ন জেলার প্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে বিকেল ৫টায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেল সাড়ে ৫টায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে সন্ধ্যা ৭টায় কেক কেটে দৈনিক বরিশাল বুলেটিনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বরিশাল বুলেটিনের প্রতিষ্ঠাতা মো: মনির হোসেন জয়, সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দৈনিক বাংলা কাগজের বরিশাল ব্যুরো প্রধান এম. মনির হোসেন,রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির নির্বাহী সদস্যগণ সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক প্রতিনিধিরা এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের মূল শক্তি হলো পাঠকের আস্থা। বস্তুনিষ্ঠতা, সত্যনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে মানুষের কথা তুলে ধরার মধ্য দিয়েই দৈনিক বরিশাল বুলেটিন আগামী দিনে আরও এগিয়ে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিগন অংশ নিয়ে দিনটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালন করেন। অনুষ্ঠানে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।