
ঝালকাঠিতে ১৫০ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ বিক্রেতা আটক
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৪৬৫ টাকাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম সেলিম সিকদার (৩৮)। তিনি বিকনা এলাকার (হাওলাদার বাড়ি) মৃত হারুন সিকদার ও শেফালী বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এবং জিডি নং-৯৫ (তারিখ: ০৮/০৯/২০২৬) মূলে এসআই সুজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকনা এলাকায় সেলিম সিকদারের বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার ৪৬৫ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই সুজন চন্দ্র রায় বাদী হয়ে আটককৃত সেলিম সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।