1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন। ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে সিঁধ কেটে চুরি, দুই মাস আগে হুমকি পাওয়ার অভিযোগ ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জুবায়ের তালুকদার মিশকাতকে অভিনন্দন

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা 

জাহিদুল ইসলাম বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা কমান্ডার কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে মাসিক সভায় দোয়া কামনা

জাহিদুল ইসলাম ///

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কেরামত আলী হাওলাদারের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধল মৌ গ্রামের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করাহয়এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়,

জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।,পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।,জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, হারুন অর রশিদ শিকদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দার,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানাজার আগে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।,তাদের প্রাপ্য সম্মান দেওয়া এ দেশের প্রত্যেক মানুষের দায়িত্ব।’ তিনি মরহুম কেরামত আলী হাওলাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ৩ই সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভায় তার স্বরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দরা তার স্মৃতি চারন করে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভা পতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট