1. MdNadimSharif@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  2. MehadiHasanRussell@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  3. MizanurRahmanMubin@dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  4. live@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন : দৈনিক বরিশাল বুলেটিন
  5. info@www.dainikbarisalbulletin.com : দৈনিক বরিশাল বুলেটিন :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কীর্তিপাশার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সহযোগিতা করলেন মাহমুদুল হাসান সাগর। ঝালকাঠিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। কীর্তিপাশায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুন্না নলছিটিতে সাঁকো ভেঙে ৩০ পরিবারের যাতায়াত বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী ঝালকাঠিতে ৯ বছরের জমি বিরোধ, ভাঙচুর ও দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ নলছিটিতে মা ইলিশ রক্ষা অভিযানের স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮। বরিশালে ইমা–ইসতিয়াকের বিবাহোত্তর সংবর্ধনা, উপস্থিত ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫নং সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হনিফ, অগ্রাধিকার দিতে চান মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন সেবার মানসিকতায় শ্রমিকদের পেশাগত মানোন্নয়নে ট্রেড ইউনিয়নকে ভূমিকা রাখতে হবে: শাহাদাত হোসেন।

নলছিটি উপজেলা ছাত্রদল কমিটিতে তরুণ ছাত্রদল নেতা তাইসুর রহমান খান বাপ্পি আলোচনায়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নলছিটি উপজেলা ছাত্রদল কমিটিতে তরুণ ছাত্রদল নেতা তাইসুর রহমান খান বাপ্পি আলোচনায়

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের রাজনীতিতে আলোচনায় এসেছেন ছাত্রদল নেতা তাইসুর রহমান খান বাপ্পি। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
‎দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের রাজনৈতিক প্রতিকূল সময়ে তাইসুর রহমান খান বাপ্পি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের প্রতি তার আনুগত্য এবং নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি স্থানীয় পর্যায়ে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।
‎স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ককে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাদের মতে, দীর্ঘদিন মাঠে থেকে যারা সংগঠনের জন্য কাজ করেছেন এবং নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকেছেন, তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হতে পারে।
তার পরিবার নলছিটি উপজেলার প্রসিদ্ধ বিএনপি পরিবার নামে পরিচিত। তার মা দীর্ঘ ১৫ বছর ধরে সুনামের সাথে উপজেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।তার ছোট ভাই ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত আছেন।
‎সভাপতি পদে নিজের প্রার্থিতা প্রসঙ্গে তাইসুর রহমান খান বাপ্পি বলেন, “দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে চাই। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করাই আমার লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট